দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মোট রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতেও হিসাব প্রকাশ করে। দুই পদ্ধতির হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: