বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
ছবি: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
সরকার ব্লু ইকোনমি নিয়ে কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎতে ব্লু ইকোনমির পর বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত ৯০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সরকার এই মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, আর্থিক সীমাবদ্ধতার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা শুরু করতে পারছে না।
বিভি/এমআর













মন্তব্য করুন: