মব সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ
মব সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) উপাচার্য (ভিসি) ও সেকশন অফিসারকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ‘আপামর ছাত্র-জনতা পরিচয়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে। তারা আওয়ামী লীগের ‘দোসর’ অ্যাখ্যা দিয়ে এবং ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়ার অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে তাদের স্বাক্ষর নেওয়া হয়।
পরবর্তীতে তাদের কক্ষ থেকে বের করে দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার সময় হামলাকারীরা কক্ষ থেকে সিসিটিভি ফুটেজের যন্ত্রপাতি ও সিপিইউ খুলে নিয়ে যায় এবং ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ভিসির পিএস নাজমুল হোসাইন জানান, মন্ত্রণালয়ের অনলাইন বৈঠক চলাকালে তারা জোরপূর্বক কক্ষে ঢুকে গালিগালাজ করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
এদিকে আজ বিকেলে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ছাত্র জনতার নামে ২০২৫জন তার দপ্তরে প্রবেশ এবং মব সৃষ্টি করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেয়। তিনি ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রী কে অবহিত করেছেন। থানায় অভিযোগ পত্র দেয়া হয়েছে। প্রধান ফটকে তালা থাকার কারণে কাল থেকে তার দপ্তরে অফিস করতে পারবেন না। দ্রুত সমস্যার সমাধানের জন্য মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামরা করেছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: