• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

লন্ডন যেতে পারলেন না নিপুণ

প্রকাশিত: ১২:৫০, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
লন্ডন যেতে পারলেন না নিপুণ

ছবি: নিপুণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে।

বাতিল হয়ে গেছে তার লন্ডন যাত্রা। সকালে (১০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি জানায়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

বিভি/এআই

মন্তব্য করুন: