পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ফাঁস
সামাজিক মাধ্যমে হঠাৎ ফাঁস হয়েছে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও। একটি সিনেমার শুটিং সেট থেকে ভিডিওটি ফাঁস হয়।
জানা যায়, পূজা চেরির নতুন সিনেমা দম'র শুটিং-এ ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা ওই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। প্রায় ১৬ সেকেন্ডের ভিডিওটিতে নাচ-গানে মেতে উঠতে দেখা যায় পূজা চেরিকে। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীর লুক মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। ভিডিওর মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা।
পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। আর এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ভার্সেটাইল অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আছেন নিশো ও পূজা।
আরও একটি চমক হলো প্রায় এক দশক পর সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।
বিভি/জোহা



মন্তব্য করুন: