অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে যে ৫ সিনেমা
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে এবার জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে একটি সিনেমাকেই বেছে নেওয়া হবে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে। কোন পাঁচ সিনেমা লড়ছে, আর কবে জানা যাবে চূড়ান্ত নাম— এই নিয়ে থাকছে এবারের আয়োজন।
দেশের রুপালি পর্দার গল্প এবার পাড়ি দিতে চায় বিশ্বমঞ্চে। স্বপ্ন একটাই—অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পতাকা তুলে ধরা। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। নির্ধারিত সময়ের মধ্যে অস্কার বাংলাদেশ কমিটির কাছে সিনেমাগুলো জমা দেন সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা।
আর সিনেমাগুলো হলো নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
এই পাঁচ সিনেমা থেকেই একটি ছবি চূড়ান্ত করবে অস্কার বাংলাদেশ কমিটি। জমা পড়া সিনেমাগুলো দেখবেন কমিটির সদস্যরা। সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতেই নির্বাচন করা হবে বাংলাদেশের চূড়ান্ত সিনেমা। আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে—কোন সিনেমাটি যাচ্ছে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে।
বিভি/জোহা













মন্তব্য করুন: