• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

২২ শিল্পীর অংশগ্রহণে শুরু ‘শহুরে শরৎ’ চিত্রপ্রদর্শনী

প্রকাশিত: ১৯:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২২ শিল্পীর অংশগ্রহণে শুরু ‘শহুরে শরৎ’ চিত্রপ্রদর্শনী

নগরজীবনের ব্যস্ততা, সমকালীন মানুষের নানা অভিজ্ঞতা আর শরতের পরিবর্তনশীল আবহ—সবকিছুরই দেখা মিলছে রঙ-তুলির ক্যানভাসে। ২২ জন শিল্পীর অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে চিত্রশিল্প প্রদর্শনী ‘শহুরে শরৎ’। বিভিন্ন শিল্পমাধ্যমে নগরজীবন ও শরতের অনুভূতিকে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছেন অংশগ্রহণকারী শিল্পীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার দ্য ইলিউশনস গ্যালারিতে প্রদর্শনীটির আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া ২২ শিল্পী তাদের বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে শহুরে জীবনের নানা অনুষঙ্গ এবং শরতের পরিবর্তনশীল প্রকৃতি ও আবহকে তুলে ধরেছেন।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানগো সিএ-এর চেয়ারম্যান এ মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপ্রেমী ও প্রাক্তন শিক্ষক ড. লরেন এম. হিনটন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস।

প্রদর্শনীতে নগরের ব্যস্ততা ও মানুষের জীবনযাপন থেকে শুরু করে শরতের প্রকৃতি ও ঋতুবদলের নানা অনুভূতি শিল্পীদের নিজস্ব সৃজনশীলতায় ফুটে উঠেছে। ফলে ‘শহুরে শরৎ’ হয়ে উঠেছে নগর ও প্রকৃতির সম্পর্ককে শিল্পের ভাষায় দেখার একটি ভিন্ন আয়োজন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত