• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এড শিরানের ট্যুর থেকে বাদ, ‘ফ্রি ফিলিস্তিন ট্যুর’ ঘোষণা ম্যাকলমোরের

প্রকাশিত: ১২:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এড শিরানের ট্যুর থেকে বাদ, ‘ফ্রি ফিলিস্তিন ট্যুর’ ঘোষণা ম্যাকলমোরের

এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের লাইনআপ থেকে বাদ পড়ার পর ‘ফ্রি ফিলিস্তিন ট্যুর’ নামে নতুন কনসার্ট সিরিজের ঘোষণা দিয়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এই কনসার্টের সব আয় ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনে দেওয়া হবে। 

নতুন ট্যুর প্রসঙ্গে ম্যাকলমোর বলেন, ‘আমার সঙ্গে যা ঘটেছে, তা শুধু একজন শিল্পী বা একটি মঞ্চের বিষয় নয়।’ তার ভাষ্য, যখন ধনী ও প্রভাবশালী একটি শ্রেণি ঠিক করে দিতে পারে কোন কণ্ঠ মঞ্চে কথা বলবে আর কোন কণ্ঠকে শোনা যাবে না, তখন বিষয়টি সবার নজরে আসা উচিত। এর আগে নিউ জার্সিতে কনসার্ট চলাকালে ফিলিস্তিনপন্থী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন ম্যাকলমোর। একই সঙ্গে তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও দেন। এরপর তাকে এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের লাইনআপ থেকে সরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে শিরান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ট্যুর প্রমোটারই ম্যাকলমোরকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভেন্যুগুলো তার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল বলেও জানান তিনি। বিষয়টি সমাধানের জন্য ভেন্যেগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন বলেও জানান শিরান। গত ১৯ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার এক কনসার্টেও বিষয়টি নিয়ে কথা বলেন শিরান। গাজা পরিস্থিতিকে তিনি ‘বিপর্যয়কর ও সমর্থনযোগ্য নয়’ বলে মন্তব্য করেন। তবে তার কনসার্টগুলোকে রাজনীতির পরিবর্তে ঐক্যের জায়গা হিসেবে রাখতে চান বলেও জানান তিনি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত