• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সুনিতাকে অবহেলার অভিযোগ, গোবিন্দকে কড়া বার্তা রাখি সাওয়ান্তের

প্রকাশিত: ১৬:১৬, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সুনিতাকে অবহেলার অভিযোগ, গোবিন্দকে কড়া বার্তা রাখি সাওয়ান্তের

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে চলমান আলোচনার মধ্যে এবার মুখ খুলেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গোবিন্দের সঙ্গে কোমল রানি স্বর্ণকারের কথিত সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় গোবিন্দের ওপর ক্ষোভ প্রকাশ করেন রাখি। তিনি বলেন, সুনীতাকে অবহেলা করায় তিনি গোবিন্দের ওপর অসন্তুষ্ট। রাখির কথায়, “গোবিন্দজি, পুরো দেশ আপনার ওপর নারাজ। যে নারী আপনাকে বিয়ে করেছেন, আপনার দুই সন্তানের জন্ম দিয়েছেন এবং ৪০ বছর ধরে আপনার সঙ্গে আছেন, তাকে আপনি ছেড়ে দিলেন। আর এই কোমল কে?”

এ সময় কোমল তার সম্পর্কে এবং অন্য কয়েকজন তারকা সম্পর্কে কটূক্তি করছেন বলেও দাবি করেন রাখি। তিনি বলেন, “সে আমার নামে বাজে কথা বলছে, অন্য তারকাদের নিয়েও বাজে মন্তব্য করছে। চিচি ভাইয়াই তাকে এই সাহস দিয়েছেন। শোনো, আমার সঙ্গে লাগতে এসো না। আমি সুনীতা নই, তোমাকে ছিঁড়ে ফেলব।” কোমলকে ‘পতি চোর’ বলেও মন্তব্য করেন রাখি।

এর আগে রাখির সঙ্গে ফোনে আলাপচারিতায় সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দ ও কোমল বিয়ের পরিকল্পনা করছেন। তার দাবি, এ কারণেই তিনি আদালতে গিয়ে নিজের করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেন। তবে পরে গোবিন্দের ম্যানেজার শশী সিনহা দ্বিতীয় বিয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এদিকে, গোবিন্দের সঙ্গে লালবাগচা রাজার মণ্ডপে যাওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করেন কোমল। এক নোটে তিনি দাবি করেন, কয়েকজন তারকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ও গোবিন্দের নাম জড়িয়ে বিতর্ক তৈরি করছেন।

কোমল তার নোটে লেখেন, “ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু অভিনেত্রী, যাদের ক্যারিয়ার এখন প্রায় থেমে গেছে এবং যাদের সিনেমা বক্স অফিসে আর সাফল্য পাচ্ছে না, তারা নিজেদের পুরোনো পরিচয় আঁকড়ে ধরে আলোচনায় থাকার চেষ্টা করছেন। অন্যের চলমান বিতর্কে নাক গলিয়ে তারা নিজেদের প্রাসঙ্গিক রাখার মরিয়া চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “সিঁদুর, বিয়ে কিংবা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আমি এমন নারীদের কাছ থেকে কোনো শিক্ষা নিতে আগ্রহী নই, যারা নিজেরাই সিঁদুর নিয়ে উপহাস করেন, যাদের নিজেদের দাম্পত্য জীবন ভেঙে পড়ছে এবং যারা নিজেদের বৈবাহিক সম্পর্কের পবিত্রতাও রক্ষা করতে পারেন না।”

ঘটনাটি আরও আলোচনায় আসে যখন গোবিন্দ ও কোমলকে একই দিনে লালবাগচা রাজার মণ্ডপে একসঙ্গে দেখা যায়। অন্যদিকে সেদিন সুনীতা আহুজাকে একাই মণ্ডপে যেতে দেখা যায়। এরপরই গোবিন্দ ও কোমলের কথিত সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।

তবে গোবিন্দ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, কোমলের সঙ্গে তার যেসব উপস্থিতি বা সাক্ষাৎ সামনে এসেছে, সেগুলো মূলত পেশাগত সম্পর্কের কারণে। দুজনের আসন্ন সিনেমা ‘রূপা’ নিয়েও তারা একসঙ্গে কাজ করছেন।

বিভি/জোহা

মন্তব্য করুন: