• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মেকআপ আর্টিস্ট থেকে গায়িকা রুপা আক্তার

প্রকাশিত: ১৮:৩৫, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেকআপ আর্টিস্ট থেকে গায়িকা রুপা আক্তার

মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান হিসেবে কাজের পাশাপাশি সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন উদীয়মান গায়িকা রুপা আক্তার। ইতোমধ্যে তার বেশ কয়েকটি গান ও মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এবার নতুন আরও কয়েকটি মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন তিনি।

রুপা আক্তারের নতুন মিউজিক ভিডিওগুলোর মধ্যে রয়েছে **‘তুমি আপন হয়ে থেকো’, ‘বোঝাবো তোকে’ ও ‘তোর মায়ায়’**। পাশাপাশি আরও বেশ কিছু গান ও মিউজিক ভিডিও প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই শিল্পী।

সংগীতের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রুপা আক্তার বলেন, **“গানকে আমি ভালোবাসি। তাই মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান হিসেবে আমার পেশাগত কাজের পাশাপাশি সংগীতচর্চাও করে যাচ্ছি। শ্রোতা-দর্শকদের ভালোবাসা ও সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করছে।”**

এর আগে রুপা আক্তারের বেশ কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। সেগুলো থেকেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

রুপা বলেন, দর্শকদের ভালোবাসাই তার পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। পেশাগত ব্যস্ততার পাশাপাশি নিয়মিত গান করে যেতে চান তিনি। ভবিষ্যতে আরও ভালো কিছু গান ও মিউজিক ভিডিও উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই শিল্পী।
 

বিভি/জোহা

মন্তব্য করুন: