• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রশংসায় ভাসছে ‘চিরকুট’ সিনেমার প্রথম গান ‘প্রেমে গেলাম ডুবে’

প্রকাশিত: ১৯:৫৮, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রশংসায় ভাসছে ‘চিরকুট’ সিনেমার প্রথম গান ‘প্রেমে গেলাম ডুবে’

আসন্ন পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘চিরকুট’। মুক্তির আগে দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান। বুধবার প্রকাশিত হয়েছে রোম্যান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’। প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় কুড়াচ্ছে গানটি। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রেহান রাসুল। পুলক অনিলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত।

‘প্রেমে গেলাম ডুবে’ গানটির ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম। রোম্যান্টিক আবহের গানটিতে তাদের রসায়ন ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসীর আকিব বলেন, ‘চিরকুট’ চলচ্চিত্রের প্রতিটি গানই খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি গানেই ভিন্নতা রয়েছে। আশা করি, চলচ্চিত্রটির গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং সবার কন্ঠে জায়গা করে নিবে।

সিনেমাটির মুক্তিকে ঘিরে নির্মাতা ও কলাকুশলীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে ‘চিরকুট’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আসন্ন পূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির তারিখসহ সিনেমাটির অন্যান্য তথ্য পর্যায়ক্রমে জানানো হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত