• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী আনোয়ারের

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৩৫, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী আনোয়ারের

পরিবারের হাসি ফোটাতে ও স্বজনদের ভাগ্য পরিবর্তনের আশায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আনোয়ার। কিন্তু স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবে আভা এলাকায় রাস্তা পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যু হয়।
 
আনোয়ারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

বিভি/এজেড

মন্তব্য করুন: