• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাম নিয়ে শঙ্কা বাড়ছে: একদিনে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২০

প্রকাশিত: ১৮:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম নিয়ে শঙ্কা বাড়ছে: একদিনে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০টি শিশু। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৫২ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০১ শিশু। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪১ শিশু। এই সময়ে নতুন করে ৮৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

এ সময়ে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: