• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এবার ডেঙ্গু কেড়ে নিলো কোমলমতি অনুশ্রীর প্রাণ

প্রকাশিত: ১১:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার ডেঙ্গু কেড়ে নিলো কোমলমতি অনুশ্রীর প্রাণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনুশ্রী দাশ নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

নিহত অনুশ্রী দাশ নগরীর রেলওয়ে কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো কোমলমতি মনিরার প্রাণ

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ৮৩ জনসহ চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৩ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো কোমলমতি মনিরার প্রাণ

এদিকে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় চট্টগ্রামে চলতি বছর আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ২২২ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নতুন ও পুরোনো রোগীরা।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় নগর ও জেলার বিভিন্ন এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ মানুষকে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: