স্বাস্থ্যখাতে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: চিফ হুইপ
দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি দাবি করেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। একই সঙ্গে বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচিকে হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতায় ভঙ্গুর হয়ে পড়া দেশ পুনর্গঠনে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। ইতিমধ্যে গ্যাসসংকটের সমাধান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎসংকট নিরসনেও সরকার কাজ করে যাচ্ছে।
চিফ হুইপ আরও বলেন, আগের সরকারের সময়ে আদানির সঙ্গে যে দামে বিদ্যুৎ আমদানির চুক্তি করা হয়েছিল, সেই অর্থ দিয়ে বাংলাদেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব হতো।
বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি হঠকারী সিদ্ধান্ত।
সম্মেলনে অংশ নেওয়া বক্তারা থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থাইরয়েড পরীক্ষার খরচ কমাতে সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ থাইরয়েড সোসাইটি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: