• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে বসানো হলো দুটি রিং

প্রকাশিত: ২০:০৭, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে বসানো হলো দুটি রিং

দেশেই চিকিৎসা নিয়ে হৃদ্‌যন্ত্রের দুটি ব্লকে সফলভাবে রিং (স্টেন্ট) পরিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজধানীর একটি হাসপাতালে রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তার হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে রবিবার তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটির চিকিৎসা করা হয়েছে ডাইলেশন পদ্ধতিতে, অর্থাৎ বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

বিভি/এসএএম/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত