• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৭ মার্চে টেলিটকের বিশেষ অফার চালুর নির্দেশনা প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১৮:০৭, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
৭ মার্চে টেলিটকের বিশেষ অফার চালুর নির্দেশনা প্রতিমন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৭ মার্চ উপলক্ষে টেলিটক মোবাইল ইন্টানেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি এবং ৭ মার্চ থেকে তা চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী ঢাকার গুলশানে টেলিটক সদর দফতর পরিদর্শন করে এ নির্দেশনা দেন। এ সময় কর্মকর্তাদের সাথে টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তিনি। 

জুনাইদ আহমেদ পলক অন্যান্য মোবাইল অপারেটরদের সাথে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং টেলিটকের বিদ্যমান ৫ হাজার ৬০০ টাওয়ারের কর্মক্ষমতা বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এসময় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত