• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আজ ৪ ঘণ্টা সব টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ১৭:৪০, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আজ ৪ ঘণ্টা সব টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

তথ্য প্রতিমন্ত্রীর আশ্বাস এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর মধ্যস্থতায় আজ ৪ ঘণ্টা সকল টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে ক্যাবল অপারেটরস অ্যাসিসোয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। 

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীতে টেলিভিশন মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাময়িক সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সড়ে আসার ঘোষনা দেন কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসেন। 

তিনি অভিযোগ করেন, বিদেশি ডিটিএইচ ও অন্যান্য সোর্স থেকে দেশীয় টিভি কিংবা পে চ্যানেল ডাউনলিংক করে এফটিপি সার্ভারের মাধ্যমে বিনামূল্যে সম্প্রচার করছে আইএসপি এবং ওটিটি প্লাটফর্মগুলো। মানা হচ্ছে না ক্যাবল টিভি আইন কিংবা পে-চ্যানেলের ক্লিন ফিড প্রচারের সরকারি নির্দেশনা। এ কারণে এরই মধ্যে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ক্যাবল টিভি অপারেটররা তথ্যমন্ত্রীর কাছে ৪ দফা দাবিও পেশ করে। এমন পরিস্থিতিতে কোয়াবের সঙ্গে বৈঠকে বসেন টেলিভিশন মালকিকরা। তাদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে কর্মসূচি স্থগিতেরও আহ্বান জানান। পরে কোয়াব সভাপতি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত