• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

এক প্ল্যাটফর্মেই সাইবার হামলার সব সুরক্ষা দিচ্ছে ‘iCyberHunt

প্রকাশিত: ১১:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক প্ল্যাটফর্মেই সাইবার হামলার সব সুরক্ষা দিচ্ছে ‘iCyberHunt

২০২৪ সালে দেশের ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের পর দেশে বিভিন্ন সময় সাইবার হামলায় তথ্য ফাঁসের ঘটনা ঘটছেই। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে তথ্য বেহাতের ঘটনা।

এমন অবস্থায় দেশের নাগরিকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য সুরক্ষায় এক অনবদ্য সলুশন এনেছে ব্রোটেকস টেকনোলজিস নামের একটি কোম্পানি। তারা “আইসাইবারহান্ট” (iCyberHunt”) নামে এমন একটি সলুশন দেশের বাজারে এনেছে যা সাইবার হামলার মাধ্যমে তথ্য বেহাত ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করে কোম্পানিটি।

আইসাইবারহান্টকে ((iCyberHunt”) এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে সাইবার সিকিউরিটির সব ধরনের সমাধান একটি প্ল্যাটফর্মেই পাওয় যায়। এখানে পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল, জিরো-ট্রাস্ট অ্যাক্সেস, এন্ডপয়েন্ট সুরক্ষা, সিম/এক্সডিআর (SIEM/XDR) কে সমন্বয় করা হয়েছে যা খরচ কমিয়ে সাইবার ঝুঁকি কমিয়ে নিরাপত্তা কার্যক্রম সহজ করতে সাহায্য করে।

আইসাইবারহান্টে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার অত্যাধুনিক সাইবার হামলা থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করে। এছাড়া হামলা ডিটেকশন অটোমোশন হওয়ায় প্রতিবেদন তৈরি এবং সে অনুযায়ী কমপ্লায়েন্স মেনে ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। 

দেশের বিভিন্ন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে কর্পোরেট নেটেওয়ার্ক সুরক্ষায়, অ্যাডভান্সড থ্রেট ডিটেকশন এবং জিরো ডে অ্যাটাক প্রতিহত করতে আইসাইবারহান্ট ব্যবহার করা যেতে পারে। হাইব্রিড ও মাল্টিক্লাউড এনভায়রনমেন্টেও তথ্যের সুরক্ষা প্রদান ছাড়াও বিভিন্ন ক্রিটিক্যাল ইনফরমেশন সিস্টেম উন্নত পলিসি ও মনিটরিং করে আইসাইবারহান্ট।

দেশে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাইবার সিকিউরিটি এবং তথ্যের সুরক্ষায় আইসাইবারহান্ট ব্যবহার করছে। সাইবার সিকিউরিটি ভিত্তিক নিউজ পোর্টাল ইনফোসেক বুলেটিনের প্রতিবেদন বলছে, দেশে ৪ টি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান ইতিমধ্যে “আইসাইবারহান্ট” ব্যবহার করা শুরু করেছে। 

ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ দ্রুত ক্লাউড, আইওটি এবং ডিজিটাল পরিষেবা গ্রহণ করছে, কিন্তু সে তুলনায় সাইবার সিকিউরিটিতে যথেষ্ট নিরাপত্তা গড়ে ওঠেনি। আইসাইবারহান্ট এই বাস্তবতাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো জিরো ট্রাস্ট নীতি গ্রহন, রিয়েল টাইমে সাইবার হামলা সনাক্ত করা, তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমরা বাংলাদেশের বাজারে একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক, এন্টারপ্রাইজ-গ্রেড সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম আনতে পেরে গর্বিত: যোগ করেন তিনি।”

বিভি/এসআই

মন্তব্য করুন: