ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৈরি রোবট পানির নিচে অনুসন্ধান করবে
দূর্ঘটনার পর অনেক ক্ষেত্রেই দেখা যায়, পানির নিচে অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে। ফলে অনুসন্ধান কার্যক্রম শেষ না করেই ফিরতে হয় ডুবুরিদের।
এই সমস্যা সমাধানে কার্যকরি একটি রোবট আবিষ্কার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘ব্র্যাকইউ ডুবুরি’ নামের এই রোবট দিয়েই নজর কেড়েছে আর্ন্তজাতিক আন্ডারওয়াটার ভেহিকেল প্রতিযোগিতা ‘রোবোসাব’। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরের সেমিফাইনালে উঠেছে ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে ব্র্যাকইউ ডুবুরি দলের ভাইস টিম লিডার ফাহিম আবরার গণমাধ্যমকে বলেন, একজন ডুবুরির মতোই কাজ করবে এআই সমৃদ্ধ এই রোবট। রোবটটি ৩০০ মিটার পানির নিচ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই উদ্ধার তৎপরতা চালাতে পারবে। রোবটটি কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে পানির নিচের বস্তু এবং মানুষ সনাক্ত করতে পারবে, এড়িয়ে চলতে পারবে চলার পথের বাধা।
‘ব্র্যাকইউ ডুবুরি’ দলের সাব টিম লিডার জিহাদুল করিম জানান, নিবন্ধনের পর রোবাটের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় ভিডিও পাঠানো হয়। এর যাচাই-বাচাই এর পর ২০ জুন ঘোষিত ফলাফলে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪১টি দলকে প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ডের জন্য মনোনীত করা হয়।
২৭ জুলাই প্রতিযোগীতার সেমিফাইনাল এর পর আগামী ২ আগষ্ট ‘রোবোসাব-২০২২’আসরের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিভি/এসআই



মন্তব্য করুন: