• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে ১২ দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:০৪, ৫ জুন ২০২৫

আপডেট: ১১:১৩, ৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র ভ্রমণে ১২ দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

নিরাপত্তাজনিত কারণে ইরান, আফগানিস্তান, মিয়ানমারসহ ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও সাতটি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আগামী সোমবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে।

ট্রাম্পের স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে কিউবা, লাওসসহ আরও ৭টি দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হোয়াইট হাউজ থেকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যথাযথভাবে যাচাই-বাছাই করা সম্ভব নয় বলেই এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায় এমন কাউকে এদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞার এই তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে এবং পরিস্থিতির উন্নতি হলে তালিকা থেকে কোনো দেশকে বাদ দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত