৫০% থেকে কমিয়ে ১৮% শুল্কারোপ
ভারতকে বিশাল সুখবর দিলেন ট্রাম্প, ধন্যবাদ জানালেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে যুক্তরাষ্ট্র।
নরেন্দ্র মোদির সাথে ফোনালাপের পর স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত।
নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু সম্বোধন করে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন মোদি। এছাড়া যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে অনেক বেশি তেল কিনতেও রাজি ভারত। ভারতের এই সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪ বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: