• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরণের আলোচনা চলছে না: আব্বাস আরঘচি

প্রকাশিত: ০৯:৪০, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরণের আলোচনা চলছে না: আব্বাস আরঘচি

ছবি: আব্বাস আরঘচি (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরণের আলোচনা চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। তবে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের অনড় দাবি, ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু সেটি প্রকাশ করতে তারা ভয় পাচ্ছে। 

সমঝোতায় গেলে ইরানিদের হত্যা করা হতে পারে এই ভয় থেকেই তেহরান আলোচনার কথা স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির জন্য তহবিল সংগ্রহে আয়োজিত নৈশভোজে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্বীকার করেছেন যে যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে এই বার্তা বিনিময় কোনো ‘আলোচনা’ নয় বলেও উল্লেখ করেছেন তিনি। তেহরানের সকল দাবি পূরণ হলেই কেবল যুদ্ধবিরতি আলোচনায় বসবে বলেও স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের মাঝেও চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইরানের পাশাপাশি লেবাননেও নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জোট বাহিনী। জবাবে ইসরাইলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  

বিভি/এআই

মন্তব্য করুন: