একদিনেই ইসরাইলে ৪৩টি হামলা করেছে হিজবুল্লাহ
হিজবুল্লাহ যোদ্ধাদের ফাইল ছবি।
ইরানে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনীর সাথে সংঘাত বেঁধেছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। তাদের সাথেও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে সোমবার হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলার মধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা ইসরাইলি বাহিনীর ওপর ২৬টি হামলা চালানো হয়েছে। আর বাকি ১৭টি হামলা চালানো হয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে।
বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চারটি সামরিক ঘাঁটি, আটটি সামরিক স্থাপনা, একটি সামরিক ব্যারাক এবং চারটি নতুন করে স্থাপন করা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: