• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৪০ দিন পর খোলা হলো আল-আকসা মসজিদ

প্রকাশিত: ১৯:৩৩, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৪০ দিন পর খোলা হলো আল-আকসা মসজিদ

ছবি: সংগৃহীত

আল-আকসা মসজিদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরাইল। ৪০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুনরায় মুসলিমদের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। আনাদোলুর সংবাদদাতা জানান, এখন পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমরা প্রবেশ করতে পারছেন।

জানা গেছে, আজ ভোরে মসজিদটি খুলে দেওয়ার পর শত শত ফিলিস্তিনি মুসলিম আল-হারাম আল-শরিফ চত্বরে প্রবেশ করতে সক্ষম হন। তারা সেখানে ইবাদত করার অনুমতি পেয়েছেন।

এ সময় অনেককে কাঁদতে ও কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়। ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ৬ এপ্রিল মসজিদটি বন্ধ থাকা অবস্থাতেই সেখানে অভিযান চালিয়েছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

এর আগে গত মার্চে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের বাধা দেয় ইসরাইলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে।

ইসরাইল জানিয়েছিলো, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিলো।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত