• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ

প্রকাশিত: ১৪:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি জানিয়েছে। রিয়াদে অবস্থিত জোটের সাধারণ সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর বিখ্যাত 'বেলুচ রেজিমেন্ট' থেকে উঠে আসা একজন পদস্থ কর্মকর্তা। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন নোমান। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে সেনাবাহিনীর পরিচালিত জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন তিনি।  

নোমান পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন অত্যন্ত স্পর্শকাতর ও সহিংস অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে 'ইনফ্যান্ট্রি ডিভিশন'-এর জেনারেল কমান্ডিং অফিসার ছিলেন। বাস্তব যুদ্ধে নেতৃত্ব দেওয়ার সরাসরি অভিজ্ঞতা রয়েছে তার। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়ার আগে মেজর জেনারেল থাকা অবস্থায় তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর 'অ্যানালিসিস উইং'-এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও হুমকি বিশ্লেষণে তার গভীর পারদর্শিতা রয়েছে।

ঐতিহাসিকভাবেই সৌদি আরব সামরিক ব্যবস্থাপনা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের ওপর ব্যাপক আস্থা রাখে। পাকিস্তান ও সৌদির প্রতিরক্ষা অংশীদারিত্বে নোমান মাহমুদের গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি। নতুন তৈরি হওয়া এই মক্কা জোটের প্রধান কার্যালয় ও সচিবালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত, যা এখন থেকে সরাসরি পরিচালিত হবে নোমান মাহমুদের অধীনে।

 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত