• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ!

প্রকাশিত: ১৭:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ!

ছবি: ফ্লাইদুবাইয়ে একটি ফ্লাইট

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাইয়ের একটি বিমান মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে সহিংস হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনায় সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনার সময় মাত্র দুই মিনিটে বিমানটি প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়।

ফ্লাইটটির পাইলটদের মধ্যে সংঘর্ষের সময় একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করেন বলে এক যাত্রী জানিয়েছেন। এতে আহত পাইলটের পোশাক রক্তে ভিজে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রীরাও এগিয়ে আসেন এবং হামলাকারী পাইলটকে ককপিট থেকে সরিয়ে নেওয়া হয় বলে দাবি ওই যাত্রীর।

এ সময় বিমানে থাকা আরও দুই পাইলটকে ককপিটের নিয়ন্ত্রণ নিতে বলা হয়। আহত পাইলটকে বিমানে থাকা এক ডেন্টিস্ট জরুরি চিকিৎসা দেন বলেও জানা গেছে।

ঘটনার মধ্যে বিমানটি প্রথমে ৭৭০০ নম্বর সাধারণ জরুরি সংকেত এবং পরে ৭৫০০ সংকেত পাঠায়। ৭৫০০ সংকেত সাধারণত বিমান ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের আশঙ্কা বোঝায়। ফলে ইসরাইলে নিরাপত্তা সতর্কতা জারি হয় এবং আকাশে যুদ্ধবিমান পাঠানো হয়।

পরে অবশ্য ইসরাইলি কর্মকর্তারা জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। এরপর তাবুকের দিকে গতিপথ পরিবর্তন করে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানে থাকা সবাই নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। সূত্র: আরব নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত