• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফ্রান্সে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ৬৫, আটক ২ হাজার 

প্রকাশিত: ১২:০০, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্সে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ৬৫, আটক ২ হাজার 

ফ্রান্সে চলমান বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ। 

রাজধানী প্যারিসসহ আন্দোলনরত এলাকায় অভিযান চালিয়ে পেট্রলবোমা, কুঠার ও আতশবাজি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক করা হয়েছে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ স্কুল ভবন এবং শিক্ষাখাতে তহবিল বরাদ্দের দাবিতে গত সপ্তাহে প্যারিসের রাজপথে নেমে আসে হাজারও শিক্ষার্থী। পরে মঁপেলিয়ে, নঁত, মার্সেইসহ বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ে। দেশটির সাত শতাধিক হাইস্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছেন। ফ্রান্সের বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন জানিয়েছেন, তিন হাজার ৭০০ বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত