ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও
ছবি: ফাইল ফটো
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর। সেই অসুযায়ী, ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি ছিলো।
ডব্লিউএইচও গত শুক্রবার (২ অক্টোবর) নতুন এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দেশগুলোর মানুষের গড় আয়ু অবশ্য বাংলাদেশের তুলনায় বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
তবে বেশি দিন বাঁচার অর্থ সবসময় সুস্থভাবে বেশি বছর কাটানো নয়। গড় আয়ুর পাশাপাশি মানুষের কত বছর সুস্থ অবস্থায় কাটছে, সেটিও জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক।
ডব্লিউএইচওর তথ্য বলছে, করোনাভাইরাস মহামারির ধাক্কায় বিশ্বজুড়ে গড় আয়ু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিলো। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিলো ৭৩ দশমিক ৪ বছর। ২০২১ সালে তা নেমে আসে ৭১ দশমিক ৫ বছরে। পরে পরিস্থিতির উন্নতি হয়ে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছরে।
ডব্লিউএইচওর ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের আয়ু বাড়া বড় অর্জন। এখন মূল চ্যালেঞ্জ হলো মানুষ যেন আরও বেশি বছর সুস্থ শরীরে বাঁচতে পারে। সূত্র: ডব্লিউএইচও
বিভি/এমআর













মন্তব্য করুন: