• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান-আফগানিস্তান

প্রকাশিত: ১১:৫৬, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান-আফগানিস্তান

ছবি: আনাদোলু এজেন্সি

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই প্রতিবেশী দেশের বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। তবে আফগানিস্তানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ রেকর্ড করেছে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কয়েকটি এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর আফগানিস্তানে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে টোলো নিউজ। তবে পাকিস্তানের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত