• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আপাতত ইরানে কোনও সামরিক হামলা না চালানোর ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ১২:১৪, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আপাতত ইরানে কোনও সামরিক হামলা না চালানোর ঘোষণা ট্রাম্পের

ছবি: ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানে কোন সামরিক হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন। 

রবিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, এখন ইরানে কোনো ধরনের হামলা হচ্ছে না। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে ইরানে হামলা কোনো সুফল বয়ে আনবে না।

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিলেও, সরে আসেন আগের সিদ্ধান্ত থেকে। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, অতীতের আগ্রাসনের মতো এই নতুন হামলাও কোনো ভিন্ন ফলাফল বয়ে আনবে না। এরই মধ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে একটি বড় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তেহরান। 

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান আলি বাকেরি জানিয়েছেন, ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ বা মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা তেহরান সফর করছেন। ইরানি কর্মকর্তাদের সাথে এই বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা এবং বিদেশি হস্তক্ষেপ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন। 

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ক্রুড অয়েল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। 

জোটের দাবি, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ এবং চারটি লঞ্চিং প্যাড ধ্বংস করে দিয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত