• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সুদানের নিয়ন্ত্রণাধীন নাইয়ালায় ড্রোন হামলা, নিহত ২১

প্রকাশিত: ১৫:২২, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সুদানের নিয়ন্ত্রণাধীন নাইয়ালায় ড্রোন হামলা, নিহত ২১

সুদানের দারফুর অঞ্চলের নাইয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। সোমবার রাতে শহরের একটি বাজারে এ হামলা চালানো হয় বলে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চিকিৎসা সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টা) নাইয়ালা শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে হামলার ঘটনা ঘটে। শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত রাজধানী হিসেবে পরিচিত।

নাইয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।’

নাইয়ালার আরেক বাসিন্দা জানান, ওই বাজারে প্রায়ই সশস্ত্র ব্যক্তিদের যাতায়াত ছিল। তাদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এ সংঘাতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রাণহানি ও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।

সুদানের সেনাবাহিনী নিয়মিত নাইয়ালা শহরে হামলা চালায়। শহরটিতে আরএসএফ প্রতিদ্বন্দ্বী একটি প্রশাসন প্রতিষ্ঠা করেছে, যা খার্তুমভিত্তিক সেনাবাহিনী-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিকল্প হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত