• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ইউএসএস ‘থিওডোর রুজভেল্ট’

প্রকাশিত: ০৯:৪৪, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ইউএসএস ‘থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে।

রবিবার (১৫ নভেম্বর) মার্কিন বাহিনীর অপারেশনাল এলাকায় প্রবেশ করে রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার প্রেক্ষাপটে রণতরীটি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন এই হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো। মার্কিন কর্মকর্তাদের বরাতে রবিবার এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

তবে যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নিতেই কূটনীতিকে ব্যবহার করছে।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত