শেনজেনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প-পুতিন-শি জিনপিং
চীনের শেনজেনে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং স্বাগতিক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নিজের লক্ষ্য এগিয়ে নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বেইজিং।
বুধবার (১৮ নভেম্বর) চীনে চলমান ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলনে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের আহ্বান জানান। বিশ্বমঞ্চে চীনকে স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতি থেকে চীনের অবস্থানের পার্থক্যও তুলে ধরেন।
এদিকে, ২০২৫ সালে আলাস্কায় বৈঠকের পর এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়টি নেই। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি আলোচনায় আনতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তারা। ফলে নেতাদের আলোচনায় ইউক্রেন যুদ্ধ উঠে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: