• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম লঞ্চার আনলো ইরান 

প্রকাশিত: ১৫:৪২, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম লঞ্চার আনলো ইরান 

একটি নয়, একই সময়ে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে ইরান। তেহরান বলছে, নতুন এই লঞ্চার থেকে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই প্রযুক্তি সামনে আনল তেহরান। 
 
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে নতুন এই উৎক্ষেপণব্যবস্থার কথা জানানো হয়েছে। এ সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা যায়।
 
প্রচারিত ফুটেজে দেখা যায়, দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের দুই পাশে সারি সারি ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও সামরিক সরঞ্জাম সাজানো রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন ব্যবস্থাটি থেকে উল্লম্বভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পাশাপাশি গতিপথ নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রেও এটি বাড়তি সুবিধা দেবে। 

নতুন ব্যবস্থার সক্ষমতা তুলে ধরে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি বলেন, সাম্প্রতিক দুই সংঘাতের অভিজ্ঞতার আলোকে ইরানের সামরিক সক্ষমতা আরও বেড়েছে। অস্ত্রভান্ডারে এমন কিছু উন্নত অস্ত্র যুক্ত হয়েছে, যা প্রতিপক্ষকে চমকে দেবে। 

আইআরজিসির প্রধান আহমাদ ভাহিদি যুক্তরাষ্ট্রসহ শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যে ক্ষতি হয়েছে, তা কেবল শুরু। সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

নতুন ব্যবস্থাটি ইরানের আগের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার যেত। এবারে তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা যুক্ত হলো। এ ধরনের ক্ষেপণাস্ত্র গতি ও গতিপথ নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা দেয়। 

এর আগে চলতি মাসের শুরুতে আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছিল ইরান। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অসংখ্য উৎক্ষেপণযান দেখা যায়।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত