• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি 

প্রকাশিত: ১৬:২২, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি 

ছবি: সংগৃহীত

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত দিনে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। 

শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১২ থেকে ১৮ নভেম্বর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৭৮৩ জনকে। এর মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনে আটক হন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ৪০ হাজার ৯৪১ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে কূটনৈতিক মিশনে এবং ফেরার প্রক্রিয়ায় ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন, দেশ ছাড়ার চেষ্টায় ২৮ জন এবং সহায়তার অভিযোগে  আটক হয়েছেন ১৪ জন।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে চালু রাখা হয়েছে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বর।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত