• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে বিধর্মীরা নাখোশ 

প্রকাশিত: ১৮:১৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে বিধর্মীরা নাখোশ 

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে। হামাসের নিহত নেতাদের প্রশংসা করার অভিযোগ তুলে সরকারের কাছে তার সফরের ব্যাখ্যা চেয়েছে দেশটির প্রভাবশালী ইহুদি ও হিন্দু সংগঠনগুলো। তারা জানতে চেয়েছে, কীভাবে তাকে ভিসা দেওয়া হলো এবং সফরকালে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হয়েছে কি না।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) যৌথ বিবৃতিতে শফিকুর রহমানের সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাকে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন শফিকুর রহমান। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) ২১ নভেম্বর সিডনিতে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে শফিকুর রহমানকে আতিথ্য দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেখানে অস্ট্রেলিয়ার কয়েক সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে সংগঠন দুটি।
 

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি প্রশ্ন তুলেছেন, ইসরায়েলি রাজনীতিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হলেও হামাস নেতাদের প্রকাশ্যে প্রশংসা করা একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হলো।

অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনের ঘটনায় উগ্র ইসলামপন্থীদের ভূমিকার অভিযোগ তুলেছেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের সমর্থকদের স্বাগত জানানো অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক।

বিভি/এইচজে

মন্তব্য করুন: