• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন বাঁচল স্বামীর

প্রকাশিত: ১৮:০৬, ৩ জুলাই ২০২২

আপডেট: ১৭:১২, ৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন বাঁচল স্বামীর

ছবি: ওমর ও আসমা সিরাজ

পাকিস্তানের করাচীতে গুলশান-ই-ইকবাল এলাকার বাসিন্দা আসমা সিরাজ। স্বামী ওমরের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে অভিনন্দনের বন্যা বয়ে যায়। 

করাচির ডাক্তাররা যখন ঘোষণা করলেন ওমরের কিডনি আর সঠিকভাবে কাজ করবে না এবং তার কিডনি ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাইসিস প্রয়োজন। একজন ডোনারের কাছে গিয়ে অনুরোধ করার চেয়ে আসমা তার স্বামী ওমরকে নিজেই কিডনি দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। 


সামাজিক মাধ্যমে নাদিয়া আব্বাসি নামের একজন বলেন, এটা সত্যিই অসাধারণ যে আমরা আমাদের প্রিয়জনের যত্ন নিই এবং তাদের সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ উৎসর্গ করতে পারি।

আরও পড়ুন: কিডনি দিয়ে প্রেমিককে বাঁচালেন প্রেমিকা, সুস্থ হয়ে ঘটালেন ন্যাক্কারজনক ঘটনা

সূত্র: স্টার্টআপ পাকিস্তান

বিভি/এমআর

মন্তব্য করুন: