• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ৩০০ কর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া ফ্রি, লাগবে না বিমানভাড়া

প্রকাশিত: ১৩:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ থেকে ৩০০ কর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া ফ্রি, লাগবে না বিমানভাড়া

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৩০০ নারী কর্মী নিয়োগ দেবে জর্ডান। গার্মেন্টস খাতে ‘মেশিন অপারেটর’ পদে এসব কর্মী নেওয়া হবে। যাদেরকে বাছাই করে নেওয়া হবে তাদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতসহ বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: মেশিন অপারেটর (নারী)
পদসংখ্যা: ৩০০
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
মাসিক মূল বেতন: ১৮৩.৬১ মার্কিন ডলার, যা প্রায় ২২ হাজার ৫৮৭ টাকা
আবেদন ফি: ১০০ টাকা

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সরাসরি সাক্ষাৎকার
প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৮টায়।
স্থান: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর

চাকরির সুযোগ-সুবিধা
নিয়োগের পর প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। ইচ্ছা অনুযায়ী ওভারটাইম করার সুযোগ থাকবে।

চাকরির মেয়াদ হবে তিন বছর। চুক্তির মেয়াদ পরবর্তী সময়ে নবায়নের সুযোগ রয়েছে।

সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে রয়েছে—নিয়োগকর্তা কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে। এছাড়া চাকরিতে যোগদানের সময় বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়াও নিয়োগকর্তা বহন করবে।

বোয়েসেল জানিয়েছে, চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার ফি দেওয়ার প্রয়োজন নেই। নিয়োগসংক্রান্ত সব ফি বা চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে পারবেন।

বোয়েসেলের এই ঠিকানায় জর্ডানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও বিস্তারিত দেখতে পারবেন।

বোয়েসেলের এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে পারবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: