• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

এসএসসি পাসে জনবল নেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা

প্রকাশিত: ১১:১৮, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এসএসসি পাসে জনবল নেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা

কর্পোরেট সেলস বিভাগে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আড়ং। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: কর্পোরেট সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট ডেলিভারি ট্র্যাকারটি রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা এবং সরবরাহে দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: আউটলেটে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬ 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত