• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, দেখে নিন বিস্তারিত

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:০০, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, দেখে নিন বিস্তারিত

সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সব জেলার প্রার্থীরা সাধারণ ট্রেড (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) পদে আগামী ৩১ জানুয়ারি, ২০২৭ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এ ছাড়া বিএনসিসি সদস্য, সেনাসদস্যদের সন্তান (এসএস) এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদনের সুযোগ পাবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:
ভর্তির সময় নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ সংবলিত মূল প্রশংসাপত্র, এসএসসি প্রবেশপত্র, চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, অভিভাবকের সম্মতিপত্র, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (নিজ ও পিতা-মাতার) সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ৬ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি (নীল/আকাশি পটভূমিতে) এবং সাঁতার ও লিখিত পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী ভর্তিচ্ছু প্রার্থীর টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের জন্য আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের প্রতি আবেদনের জন্য ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকাসহ সর্বমোট ৩০০ টাকা প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ থেকে শুরু করে আগামী ৩১ জানুয়ারি, ২০২৭ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

সতর্কবার্তা: বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আর্থিক লেনদেন বা প্রতারণার আশ্রয় নিয়ে ভর্তি হলে চাকরির যেকোনো পর্যায়ে বহিষ্কার করা হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী কর্তৃপক্ষ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত