• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: জামায়াত আমীর

প্রকাশিত: ১৪:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: জামায়াত আমীর

পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।

সোমবার (২ ফেব্রুয়ারি) মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় কক্সবাজারবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমীর বলেন, ক্ষমতায় গেলে কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে।
 
জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর বলেন, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামায়াত আমীর।

শিক্ষিত বেকারদের প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে।’
 
ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে রক্ষা এবং আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: