• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার দুই সিটির আসনগুলোতে বিজয়ীদের ব্যবধান কত?

প্রকাশিত: ১৪:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকার দুই সিটির আসনগুলোতে বিজয়ীদের ব্যবধান কত?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল প্রায় শেষদিকে। নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এদিকে কোন কোন এলাকায় বিজয়ের ব্যবধান কত তা নিয়ে মানুষের মনে রয়েছে জানার আগ্রহ। ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মোট ১৫টি আসনে বিজয়ীদের ব্যবধান কোথাও অনেক বেশি, কোথাও আবার একেবারেই কাছাকাছি।

ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০ এই পাঁচটি আসন ছাড়া বাকি ১৫টি আসন সিটি কর্পোরেশনের অন্তর্গত। এই ১৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর। আর তৃতীয় অবস্থানের আছেন ঢাকা-৬ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

চলুন দেখে নিই ঢাকা মহানগরীর অন্তর্গত ১৫টি আসনের ফলাফল।

ঢাকা–৯
ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। বিজয়ের ব্যবধান ৫৮ হাজার প্রায় ভোট।

ঢাকা–১৮
ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। আর ১১ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। ব্যবধান ৩৩ হাজার ৪১৮।

ঢাকা–৬
ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন।

ঢাকা–১২
ঢাকা-১২ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে  ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন। বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। ২২ হাজার ৮১০ ভোটের ব্যবধানে জিতেছেন জামায়াত নেতা সাইফুল।

ঢাকা-১৫
ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। জামায়াত আমিরের ভোটের ব্যবধান ২১ হাজার ৬১৪ ভোট।

ঢাকা–১৪
জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম ঢাকা-১৪ আসন থেকে জয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমাদ বিন কাসেম মোট ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট। জয়ের ব্যবধান ১৭ হাজার ৭৯০ ভোট।

ঢাকা-৫ 
ঢাকা-৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৯৬ হাজার ৬৪১ ভোট। আর বিএনপি মনোনীত মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট। ৯ হাজার ১৫০ ভোটে জিতেছেন জামায়াত প্রার্থী।

ঢাকা–৭
ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। ওই আসনে জামায়াত প্রার্থী মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের ভোটের ব্যবধান ৬ হাজার ১৮৩।

ঢাকা–৮
ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি ভোট পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭। ৫ হাজার ২৩৯ ভোট বেশি পেয়েছেন মির্জা আব্বাস।

ঢাকা–১৭
ঢাকা-১৭ আসনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোট পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান।

ঢাকা–১৬
ঢাকা-১৬ আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত নেতা।

ঢাকা–১০
৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে ঢাকা-১০ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট। ৩ হাজার ৩০০ ভোট বেশি পেয়েছেন শেখ রবিউল।

ঢাকা–৪
ঢাকা-৪ আসনে ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদীন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। জামায়াত প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ২৯২০।

ঢাকা–১৩
বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ  ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট। ববি হাজ্জাজের জয়ের ব্যবধান ২ হাজার ৩২০ ভোট।

ঢাকা–১১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বিজয়ী হয়েছেন। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। অর্থাৎ কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়েছেন নাহিদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: