• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বাংলাদেশ থেকে বিনা খরচে ৫ হাজার কর্মী নেবে জর্ডান, সুযোগ পাবেন যেভাবে

প্রকাশিত: ১৬:৫৬, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫৯, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ থেকে বিনা খরচে ৫ হাজার কর্মী নেবে জর্ডান, সুযোগ পাবেন যেভাবে

প্রতীকী ছবি

প্রবাস গমনেচ্ছুদের বিশাল সুখর দিলো মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। বিনা খরচে ৫ হাজার কর্মী নেবে দেশটি। বাংলাদেশ থেকে সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে মোট পাঁচ হাজার দক্ষ বা স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ করা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।

একনজরে দেখে নিন নিয়োগ বিজ্ঞপ্তিটি

চাকরির বিবরণ
পদের নাম : গার্মেন্টস মেশিন অপারেটর (নারী)
পদসংখ্যা : ৫০০০
কর্মস্থল : জর্ডান
চাকরির মেয়াদ : ৩ বছর (নবায়নযোগ্য)
বয়স : ২০-৩৫ বছর
কর্মঘণ্টা : দৈনিক ৮ ঘণ্টা (অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের সুবিধা)।

No description available.

যোগ্যতা ও অভিজ্ঞতা
গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে।
বেতন : ১৩০ জর্ডান দিনার (২২ হাজার ১০০ টাকা)।
আবাসন, খাওয়া ও চিকিৎসা (প্রাথমিক) নিয়োগকারী কোম্পানি বহন করবে। জর্ডানে যাওয়ার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

সাক্ষাৎকার ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি
আগামী ৩ এপ্রিল থেকে অব্যাহতভাবে প্রতি শুক্রবার সকাল সাতটায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রের ঠিকানা
বাংলাদেশ–কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

বিভি/এজেড

মন্তব্য করুন: