• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

১৬ বছরে ৬ হাজার ৪৭৬ অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ১৬:২২, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২৩, ২৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
১৬ বছরে ৬ হাজার ৪৭৬ অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, বিগত ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ পাওয়া গেলে, কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটির মাধ্যমে তদন্ত ও শুনানি করে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির গেজেট বাতিলের সুপারিশ করা হয়। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও শুনানি পরিচালনা করা জামুকার একটি নিয়মিত ও চলমান কার্যক্রম।

তিনি জানান, আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে মোট ৪৮১ জন ব্যক্তির গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬,৪৭৬ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: