প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, বিস্তারিত জানা যাবে বিকালে
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সভায় বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এবারের একনেক সভায় একাধিক নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন খাতের এসব প্রকল্পের মধ্যে অবকাঠামো, স্বাস্থ্য, কৃষি, পানি সম্পদসহ বিভিন্ন বিষয় রয়েছে।
সূত্র জানায়, বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিং করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী। সেখানে একনেক সভায় নেওয়া সিদ্ধান্ত ও অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: