• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত

প্রকাশিত: ১২:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ও উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত