• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জনশক্তি রফতানিতে সরকার বিকল্প বাজার খুঁজছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত: ১৩:২১, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জনশক্তি রফতানিতে সরকার বিকল্প বাজার খুঁজছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রফতানিতে সরকার বিকল্প বাজার খুঁজছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেও বাংলাদেশ থেকে ইতোমধ্যে প্রায় চার লাখ শ্রমিক নানাদেশে পাঠিয়েছে সরকার। এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও জনশক্তি রফতানির বাজার খুঁজছে সরকার। আগামী তিনমাসের মধ্যে অতীতে যে সব সেক্টরে জনশক্তি রফতানি করা হয়নি সে সব সেক্টরে জনশক্তি রফতানির জন্য সরকার উদ্যোগ নেবে বলেও জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক আরো বলেন, কেবল শ্রমিক পাঠালেই হবে না, তাদের দক্ষ করে পাঠাতে হবে। তাই দক্ষ শ্রমিক পাঠানোর দিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এছাড়া আগামীতে আপদকালীন সময়ে প্রবাসীরা আশ্রয় নিতে চট্টগ্রাম বিমানবন্দরে রেস্ট হাউজ নির্মান করা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে একটি ট্রলি হস্তান্তরের মধ্য দিয়ে ট্রলি কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত