• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে এনসিটি

প্রকাশিত: ২১:১৪, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২০, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে এনসিটি

ছবি: নিউমুরিং কন্টেইনার টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার খসড়া চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। শ্রমিকদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে। প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

তবে বিজ্ঞপ্তিতে কোন আন্তর্জাতিক অপারেটরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার নাম উল্লেখ করা হয়নি। এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অবশ্য আগে থেকেই চলছিল। জুনে সরকার এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনাও দিয়েছিলো।

চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং স্থাপনা এনসিটি। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্দরের কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ এই টার্মিনাল দিয়ে হয়ে থাকে।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নিয়ে শ্রমিক ও বিভিন্ন সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধিতা ও আন্দোলন চলছে। খসড়া চুক্তির অনুমোদনের পর বন্দর রক্ষা কমিটিও ক্ষোভ প্রকাশ করেছে।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত