শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়। ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলো না। তাই বিকল্প কোনও পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি।
তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিলো বলেও জানান তিনি। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো, তা বলা কঠিন।
শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
যেকোনও সংকট সমাধানে দুই দেশের আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।
বিভি/এসজি













মন্তব্য করুন: